Skip to main content

Compensation & Benefits

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিদ্যমান শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী কর্মরত সকলের সকল ধরনের পাওনাদি যথাসময়ে পরিশোধ সহ নিম্নলিখিত সুযোগ- সুবিধা প্রদান নিশ্চিতকল্পে একটি নীতিমালা প্রনয়ণ করিয়াছে, যা বেতন, সুবিধা ও কর্তন সংক্রান্ত নীতিমালা হিসাবে বিবেচিত ।

  • জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিঃ প্রযোজ্য জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুসরণ করে মজুরী ও অন্যান্য সুবিধা প্রদান করা হয়।
  • ব্যাংকের মাধ্যমে সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার যাবতীয় বেতন, ভাতা ও অন্যান্য মজুরী প্রদান করা হয়।
  • মজুরী প্রদানের পূর্বে প্রাপ্য মজুরী সংক্রান্ত বিষয়ে তথ্য প্রদানের নিমিত্তে প্রত্যেক শ্রমিককে পে-স্লিপ প্রদান করা হয়। শ্রমিকরা যেন সহজে বুঝতে পারে তাই বাংলা ভাষায় পে-স্লিপ মোট মজুরী, মূল মজুরী, বাড়ী ভাড়া, অতিরিক্ত কর্মঘন্টার জন্য প্রাপ্য মজুরী, কর্তণ ও অন্যান্য ভাতাসমূহ উল্লেখ করা হয়।
  • মাসিক ও পিস রেট শ্রমিকদের মজুরী পরবর্তী মাসের প্রথম ৭ (সাত) কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হয়।
  • সাধারন কর্মঘন্টার অতিরিক্ত কাজ করা হলে মূল মজুরীর দ্বিগুন হারে মজুরী পরিশোধ করা হয় (মাসিক ভিত্তিতে নিয়োগকৃত শ্রমিকদের ক্ষেত্রে)। পিস রেটের ক্ষেত্রে সাধারন কর্মঘন্টায় উৎপাদিত পন্যের উপর প্রাপ্য মজুরীর দ্বিগুন মজুরী প্রদান করা হয়।
  • মজুরী ছাড়াও উৎপাদন ইনসেনটিভ (উদ্দিপক ভাতা), উৎসব ভাতা, সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটি নগদায়ন, মাতৃত্বকালীন ভাতা খাদ্য ভাতা (আইনের অতিরিক্ত) ইত্যাদি প্রদান করা হয়।
  • বীমা, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, শিশু পরিচর্যা কেন্দ্র, ছুটি, বিশুদ্ধ পান করার পানি, মেডিকেল সেন্টার, ক্যান্টিন, ডাইনিং হল, ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী ইত্যাদি সুবিধা প্রদান করা হয়।